শুক্রবার, ১৬ জুন, ২০১৭

বোধন

আসুন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি এক অভিনব জগ থেকে।
যেখানে বাস করা মানুষেরা জন্মান্ধ !
বোধহীন মানুষের বাতুলতায় ভরা এই বসুধা।
আপনি নিশ্চই নরক যন্ত্রণার কথা শুনেছেন?
খুব সহজেই আপনি তা পেয়ে যাবেন এখানে -
প্রিয়জনের উপেক্ষা, বিশ্বাসের অবমাননা, মূল্যবোধের অবক্ষয়,স্বপ্নের ভেংগে যাওয়া,
প্রতারণা, ঠক আর অস্তিত্ব সংকটের লড়াই
আপনাকে দেখাবে কি সহজলভ্য এখানে নরক যন্ত্রণা।
হাশরের ময়দানের গল্প শুনেছেন ?
আরে মশাই ওটাতো আমাদের এখানেই।
দেখছেন না! যার যার 'ইয়ানফসি' সে সে জপছে
এখানে কেউ কারো না, সবাই কেবলি নিজের।
স্বার্থপরতায় অন্ধ মানুষ এখানে ছুটছে আর ছুটছে।
এখানে কেউ কাউকে চেনে না।
এরা আসলে নিজেরাও নিজেকে চেনে না,
তথাকথিত সম্পর্কের আড়ালে সবটাই মুখোশ।
এসেই যখন পড়েছেন আমাদের স্বর্গটাও ঘুরে যাবেন।
নির্মোহ ভালবাসা,নিস্বার্থ বন্ধুত্ব, নিষ্পাপ বোধ
ত্যাগ, সৃষ্টিশীলতা আর নির্মল মমতা
এখানে এই পৃথিবীতেই আপনাকে অনুভব করাবে স্বর্গীয় সুখ।

আমরা এখানে আমাদেরি গুণে রোজ করেছি স্বর্গ জয়;
আমাদেরি ভুল আমাদেরি তরে জীবন করেছি নরক ময়।
ভবিষ্যতের ভাবনা ভেবে বর্তমানকে ফুরিয়েছি
মৃত্যু ভয়ে ভীত হয়ে জীবনটাকেই পুড়িয়েছি।
আমাদেরি প্রেম এই ভুবনে গড়েছে স্বর্গ রচনা,
সেই স্বর্গকে আমাদেরি ঘৃণায় করেছি প্রবঞ্চনা।
স্বর্গ-নরক, হাশর-নাশর কে বলে যে বহুদূরে
রোজ জীবনের পুলসিরাতকে পেড়িয়ে যাচ্ছি একি সুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন