ছুঁয়ে
দেখো কাছে এসে
আগেও
হয়তো ছুঁয়েছ বহু মোহ আর কামে মিশে।
তখন
তোমার রক্তে ছিলো কামাতুর এক ঢেউ
প্রেমিক
জানে প্রেমটাই সব আর জানেনা কেউ।
প্রেম
আর কাম দুটোই নাকি একি বৃন্তের ফুল
তাই
দুটোকে একি ভেবে করতে পারো ভুল।
মন যখনি মন ছুঁতে চায় মনের উপর ভর করে
শরীর
তখন তুচ্ছ হয়ে লুটিয়ে পরে মন দ্বারে।
অনুভূতিকে
স্পর্শ করলে প্রেমাতুর এক লয়
দেখতে
পাবে শুদ্ধ প্রেমে শরীরীর সবটা নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন