ভালবেসে হয়তো
কেউ আকাশ বলে তোমায়
কেউ বা হয়তো বলে
নদীর ঢেউ ।
আমি তোমায় মেঘ
বললে ভুল কি বলবে কেউ ?
আকাশ হয়তো
প্রশস্ত খুব ওড়াও যায় সহজে
ভালবাসায় সিক্ত
এ মন মেঘই কিন্তু ভেজালে।
হয়তো তুমি আকাশ
হবে অন্য কারো ভুবনের
অথবা নদীর ঢেউ
হয়ে আছড়ে পরবে দু'কুলের।
আকাশ কি আর অসীম
বলো পৃথিবী তার সীমানা
ঢেউ যতোই আছড়ে
পড়ুক নদীকে পেরুতে জানেনা।
যে তোমাকে
ভালবাসে সে একথা জানে
তুমি কেবল ভেসেই
চলো প্রবল প্রেমের টানে।
পৃথিবী বা নদীরর
মতো তৈরি করলে সীমানা
এই জনমে তোমার
মনের ছোঁয়া পাওয়া যাবেনা।
মেঘের মতো তুমি
যখন ঘুরবে সবার মন আকাশ
আমিও তোমার
সাথেই রবো হয়ে মৃদু বাতাস।
যদি ঢেউ হয়ে
আছড়ে পড়ে হও কখনো ক্লান্ত
সাগর হয়ে পাশেই
রবো করতে তোমায় শান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন